কালিয়াচক কান্ডে শুধু চারজন নয় আরও অনেককে খুনের পরিকল্পনা ছিল আসিফের - The News Lion

কালিয়াচক কান্ডে শুধু চারজন নয় আরও অনেককে খুনের পরিকল্পনা ছিল আসিফের

 


দি নিউজ লায়ন;   কালিয়াচকে একই পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় দিনের-পর-দিন নতুন মোড় নিচ্ছে। এই খুনের ঘটনায় ধৃত আসিফ মহাম্মদের  এক বন্ধুর বাড়ি থেকে বিপুল পরিমাণ কফিন তৈরির জন্য প্লাইবোর্ড ও বিভিন্ন ধরনের উপকরণ উদ্ধার করলো পুলিশ ও সিআইডি কর্তারা । তাতেই সিআইডি কর্তাদের প্রাথমিক অনুমান, আরো কাউকে খুন করার পরিকল্পনা ছিল আসিফ মহম্মদের। যার বাড়ি থেকে এই প্লাইবোর্ডগুলো উদ্ধার হয়েছে, সেই সাবির আলী ও গ্রেপ্তার হয়েছে। 


তার বাড়ি থেকে আসিফ মহম্মদের রাখতে দেওয়া আগ্নেয়াস্ত্র , কার্তুজ এর আগেই উদ্ধার করেছে পুলিশ। এরপর আবার নতুন করে কফিন তৈরির সামগ্রীগুলো উদ্ধার করে সিআইডি কর্তারা। সোমবার কালিয়াচকের একই পরিবারের চারজন খুনের ঘটনায় কলকাতা থেকে একটি সিআইডির টিম মালদায় আসে। এরপর সিআইডির কর্তারাও জেলা পুলিশের পাশাপাশি বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। আর তাতেই আবার নতুন করে ঘটনার নতুন মোড় নিয়েছে। 


ধৃত আসিফ আর কাকে খুন করার পরিকল্পনা নিয়েছিল । এরকম কতজনকে তার লিস্টে সে রেখেছিল , সেই বিষয়টিও নিয়েও ময়না তদন্ত শুরু করেছে পুলিশ ও সিআইডি কর্তারা। এদিকে ধৃত আসিফ মহম্মদ তার বোনের এক বান্ধবীর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল। বাড়িতে সেই বান্ধবীকে ডেকে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মোবাইলে ক্যামেরাবন্দি করে রেখেছিল অভিযুক্ত । অন্তরঙ্গ ভিডিও ফুটেজ আসিফের মোবাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। 


নীলছবির কায়দায় আসিফ তার বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে বাড়িতেই নিরিবিলিতে মেলামেশা করতো মোবাইলের ফুটেজ দেখে জানতে পেরেছে পুলিশ ও সিআইডি কর্তারা। কিন্তু ধৃতের ওই বান্ধবী এবিষয়ে কিছুই জানত না বলেও পুলিশি জেরায় স্বীকার করেছে ধৃত আসিফ মহম্মদ। যখন এব্যাপারে জানাজানি হয়, তখনই আসিফের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় তার বান্ধবী। 


ঘটনাটি চার মাস আগে আসিফ পুলিশকে জানিয়েছে। এদিকে সিআইডির পাশাপাশি রাজ্যের এসটিএফের একটি টিম মালদা এসেছে কালিয়াচকের চারজনের নৃশংস খুনের ঘটনার তদন্ত করতে। মঙ্গলবার সিআইডি এবং এসটিএফ কর্তারা ধৃত আসিফ মহম্মদের কালিয়াচকের ১৬ মাইল এলাকার গুরু পোলা গ্রামের বাড়িতে যায়, বিভিন্ন বিষয়গুলি তদন্ত করে দেখেন এবং আশেপাশের মানুষদের সঙ্গে কথা বলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.